মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মারা গেলেন ড্রামার রুমি রহমান

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : July 11, 2022
মারা গেলেন ড্রামার রুমি রহমান

জনপ্রিয় ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। সোমবার (১১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে ধানমণ্ডির বাসায় ব্রেন স্ট্রোক করে মারা যান তিনি।

আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সপ্তাহে দেখাও হলো, বললো আবার বাজাচ্ছি দোয়া করিস। গত মাসেই তার একটা ছেলে হয়েছে। তার পরিবারকে সৃষ্টিকর্তা শক্তি দিক।

নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের ব্যান্ডসংগীতের যুক্ত ছিলেন রুমি রহমান। দলছুট থেকে আর্ক- দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন রুমি। দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, দলছুটের ‘আকাশচুরি’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিলো সরাসরি অংশগ্রহণ।

ঈদের পরদিন সকালে হঠাৎ করে রুমির এই মৃত্যুর খবর ছডিয়ে পড়লে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। তার স্ত্রী বর্ষা চৌধুরী বলেন, ‘অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিল। ঈদের দিন আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করছি। ঘুরেছি। ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোররাত চারটার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। একটু পর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর পাঁচটা বেজে গেছে। গাড়িচালক নেই। লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলে, আনার আগেই সে মারা গেছে।’

রুমি রহমানের মরদেহ এখন তাঁর ধানমন্ডির বাসায় রাখা হয়েছে। ঢাকাতেই তাকে দাফন করা হবে।

২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।


অন্যান্য সংবাদ