মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভারতীয় সিরিয়াল ‘খড়কুটো’ বন্ধ হওয়ার পথে!

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

ভারতে আজ যে বাংলা সিরিয়াল সেরা তা কাল কম টিআরপির কারণে বন্ধ হতে বসে। ঠিক তেমনটাই হতে চলেছে ‘খড়কুটো’র সঙ্গে। এক সময় স্টার জলসার এই সিরিয়াল বাংলা সেরা ছিল বেশ কয়েক সপ্তাহ। তারপরেই বাজার হারায় খড়কুটো। একসময় টিআরপির লড়াই থেকেই বেরিয়ে যায় সিরিয়ালটি। বহুদিন হল তেমন মাতামাতিও হয় না খড়কুটোকে নিয়ে।

এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যেতে চলেছে খড়কুটো। আসলে স্টার জলসায় একের পর নতুন সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সদ‍্য শুরু হয়েছে সাহেবের চিঠি। এছাড়াও এক্কা দোক্কা এবং নবাব নন্দিনী নামে দুটি সিরিয়ালও রয়েছে তালিকায়। কোন সময়ে এ দুটি সম্প্রচারিত হবে তা এখনো জানা যায়নি।

এর মাঝেই খবর ছড়িয়েছে বন্ধ হয়ে যাচ্ছে খড়কুটো। টিআরপি এক্ষেত্রে একটা বড় কারণ, উপরন্তু সিরিয়ালে এখন নিয়মিত দেখাই যায় না নায়িকা গুনগুনকে। অভিনেত্রী তৃণা সাহার হাতে একগুচ্ছ কাজ। তার মধ‍্যে বেশিরভাগই বড়পর্দার। এছাড়া ডান্স ডান্স সিজন ৩ তে নাকি মেন্টরও হতে চলেছেন তৃণা। তাই সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত। যদিও পুরোটা এখনো জল্পনার পর্যায়ে। এ বিষয়ে চ‍্যানেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি।

অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর খেলায় মেতেছিলেন তৃণা। সেখানেই একজন প্রশ্ন করেছিলেন, খড়কুটো কি শেষ হয়ে যাবে? প্রশ্নের উত্তরে তিনি জানান, একদিন তো শেষ হবেই। যদিও সেই একদিনটা কবে তা স্পষ্ট করে বলেননি অভিনেত্রী।

তিনি নিজেও খুব বেশিক্ষণ শুট করতে পারছেন না খড়কুটোর জন‍্য। তাই গুনগুনকে একটু কমই দেখা যাচ্ছে সিরিয়ালে। যদিও তৃণা জানিয়েছেন, তাঁর হাতে আরো অনেক শুটিং রয়েছে। তাই খড়কুটোতে বেশি সময় দিতে পারছেন না।

প্রসঙ্গত, গত দু বছর ধরে একটানা সম্প্রচারিত হচ্ছে খড়কুটো। চরিত্রগুলি এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন গুনগুন নামে তাঁকে এক ডাকে চেনেন সকলে। একটানা বেশ কিছুদিন ধরে বাংলা সেরাও ছিল এই সিরিয়াল। যদিও এখন টিরপি তলানিতে। তবুও ধুঁকতে ধুঁকতে চলছে খড়কুটো।


অন্যান্য সংবাদ