মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতীয় অভিনেত্রী জয়ন্তী আর নেই

বিনোদন ডেস্ক / ৯৫ জন দেখেছেন
আপডেট : July 26, 2021

ভারতীয় চলচ্চিত্রের বরেণ‌্য অভিনেত্রী জয়ন্তী আর নেই। সোমবার (২৬ জুলাই) সকালে ভারতের বেঙ্গালুরুর নিজ বাসভবনে ঘুমের মধ‌্যে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন এই অভিনেত্রী। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক‌্যজনিত সমস‌্যাসহ নানা রোগে ভুগছিলেন এই অভিনেত্রী।

জয়ন্তীর পুত্র কৃষ্ণ কুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেন—‘মা অসুস্থতা থেকে সের উঠছিলেন। কিন্তু আজ সকালে ঘুমের মধ‌্যে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন।’

কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫০০ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। তবে কন্নড় ভাষার অভিনেত্রী হিসেবে তার বিশেষ খ‌্যাতি রয়েছে। এ অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কর্ণাটকের সিএম তার মৃত‌্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব‌্যক্তিত্ব, অভিনয়শিল্পীরা সোশ‌্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

১৯৬৩ সালে কন্নড় ভাষার ‘জেনু গুড়ু’ সিনেমার মাধ‌্যমে বড় পর্দায় পা রাখেন। তারপর শরীরি সৌন্দর্য ও অভিনয় গুণে দাপিয়ে বেড়িয়েছেন বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি। কাজের স্বীকৃতিস্বরূপ সাতবার কন্নড় স্টেট ফিল্ম অ‌্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পদক জিতেছেন। তা ছাড়াও ফিল্ম ফেয়ার অ‌্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।


অন্যান্য সংবাদ