মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

“ভাবিজি ঘর পর হ্যায়” ধারাবাহিক খ্যাত দীপেশ খান প্রয়াত

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

ফের একবার দুঃখের খবর ভেসে এলো ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে। প্রয়াত হলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ খ্যাত অভিনেতা দীপেশ খান। টেলিভিশনের দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত হলেন এই টেলিভিশন অভিনেতা।

দাহিয়ের নিয়ের বিল্ডিংয়ের নীচে ক্রিকেট খেলছিলেন এই অভিনেতা। সেটে নিজের ডাকের আগে অবসর সময়ে ক্রিকেট খেলতে নেমেছিলেন তিনি। বেশ কিছুক্ষণ শরীরচর্চার পর সেটে পৌঁছেছিলেন তিনি। আচমকাই তার নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। আশঙ্কা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার।

‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়াও ‘মে আই কাম ইন ম্যাডাম’, ‘এফআইআর’-এর মত জনপ্রিয় শো-তে অভিনয় করেছেন দীপেশ। তার সহকর্মী কবিতা কৌশিক এই বিষয়ে জানিয়েছেন, “আমি ভাবতেই পারছি না যে দীপেশ আজ আর আমাদের মধ্যে মধ্যে নেই। ওর কোনও নেশা ছিল না। মদ-সিগারেট হাত ছুঁয়ে দেখতো না।”

২০১৯ সালে নিজের বিবাহ সম্পন্ন করেছিলেন দীপেশ। তার মাত্র দেড় বছর বয়সের এক শিশুপুত্র রয়েছে। দীপেশের আরও এক সহকর্মী বৈভব মাথুর জানিয়েছেন, “শুক্রবার গভীর রাত অবধি তিনি শুটিং করেছেন। তারপর যখন সকালে মুখ, নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে তখন হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল।”


অন্যান্য সংবাদ