রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ভাইরাল ভুবনের নতুন গানের টিজার

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

আলুপোস্ত রেঁধেও যে ভাইরাল হওয়া যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন রিম্পি। ‘উত্তেজক’ পোশাকে আলুপোস্ত, ডিম কষা রেঁধে রাতারাতি চর্চায় উঠে এসেছিলেন রিম্পির মতো সুন্দরীরা। নেটনাগরিকরা নাম দিয়েছিল ‘আলুপোস্ত বৌদি’। যদিও তাঁর আসল নাম স্নেহা কর্মকার। তিনিই এবার জুটি বাঁধতে চলেছেন ভুবন বাদ‍্যকরের সঙ্গে।

হ‍্যাঁ, ‘কাঁচা বাদাম’ খ‍্যাত ভুবন বাদ‍্যকরের কথাই বলা হচ্ছে। একটি গানের জন‍্য পরিচিতি পেলেও সেই জনপ্রিয়তা ধরে রাখতে নিত‍্য নতুন গান বাঁধছেন ভুবন। এমনি একটি গান হল ‘চু কিত কিত’। টাইমস বাংলা মিউজিক লেবেলের আসন্ন মিউজিক ভিডিওর টিজারে নজর কেড়েছেন ভুবন রিম্পি।

টিজারে ভুবনকে ঝাঁ চকচকে নতুন অবতারে দেখা গিয়েছে। হলুদ পাঞ্জাবি, নীল প‍্যান্ট, চোখে রঙিন সানগ্লাস আর গলায় গামছা জড়িয়ে বাইক চালিয়ে আসছেন তিনি। তারপরেই এনট্রি লাস‍্যময়ী রিম্পির। তাঁকে দেখা গিয়েছে চেনা রূপেই।

টিজার নিয়ে ইতিমধ‍্যেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আলুপোস্ত বৌদি আর বাদাম কাকু, জুটিটা ভালোই জমবে, মন্তব‍্য রসিক নেটনাগরিকদের। একজন লিখেছেন, আলুপোস্তর সঙ্গে কাঁচা বাদাম। তবে অনেকেই ক্ষুব্ধ টিজার দেখে। খেটে খাওয়া মানুষটাকে জোকার বানিয়ে ছেড়েছে সমাজ, মন্তব‍্য জনৈক নেটনাগরিকের।

ভুবন বাদ‍্যকর আর রিম্পি দুজনেই সোশ‍্যাল মিডিয়ার ভাইরাল মানুষদের তালিকায় রয়েছেন। কিন্তু সে জনপ্রিয়তা ক্রমেই কমছে। তাই চর্চায় থাকার জন‍্য নিত‍্যনতুন কনটেন্ট আনছেন দুজনেই। তবে এটা একটু বেশি বেশিই হয়ে গেল বলে মনে করছেন অনেকেই। খ‍্যাতি পেতে ভুবনের মতো সহজ সরল মানুষকে টেনে নীচে নামানো হচ্ছে, মত একাংশের।

https://www.instagram.com/p/CfyAlLNh-Lm/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again


অন্যান্য সংবাদ