মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ব্রিটনি স্পিয়ার্সের ড্রাগ টেস্ট নিয়ে অদ্ভুত এক ঘটনা

বিনোদন ডেস্ক / ৮৩ জন দেখেছেন
আপডেট : September 26, 2021

জনপ্রিয় মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ড্রাগ টেস্ট করা নিয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কারণটা হলো গাঁজা নিয়ে। এই গাঁজার জন্য তিনি মনে করেছিলেন, ড্রাগ টেস্টের সময় কোনো কারণে এর গন্ধ পাওয়া গেলে তার ট্যুর বাতিল করা হবে। ফলে তিনি তার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন না।

দ্য নিউ ইয়র্ক টাইমস প্রেজেন্টেস: কন্ট্রোলিং ব্রিটনি স্পিয়ার্স প্রকাশিত এক নতুন ডকুমেন্টারিতে এমন তথ্য উঠে এসেছে।

টিশ ইয়েট, যিনি ২০০৯ সালের দিকে একটি কোম্পানির প্রধান ছিলেন, তিনি বলছিলেন, অন্যান্য শিল্পীদের মতো ব্রিটনি স্পিয়ার্সের কথা মনে পড়ে গেল। তাকে একটি অনুষ্ঠানে নেয়া হলো, কিন্তু সেখানে দর্শকের উপস্থিতি এতটাই বেশি ছিল যে ব্রিটনিকে আনার জন্য খুবই বেগ পেতে হয়েছিল। শেষ পর্যন্ত তাকে দর্শকদের চোখ উপেক্ষা করে নিয়ে আসা সক্ষম হয়েছিল।

তবে ওই অনুষ্ঠানে যোগদান শেষে যখন ব্রিটনি স্পিয়ার্স এবং আমরা বাসায় ফিরছিলাম তখন ব্রিটনি এক অদ্ভুত ঘটনার সস্মুখীন হয়েছিল। তিনি বলেন, ব্রিটনি খারাপ কিছুর গন্ধ পেয়ে বিরক্ত অনুভব করছিল। গন্ধটি ছিল গাঁজার মতো।

এ সময় ব্রিটনি চিৎকার করে বলেন, আমি শ্বাস নিতে পারছি না। আমি ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে পারব না এবং আমি আমার সন্তানদের সঙ্গে দেখা করতে পারব না।

এ ঘটনার বছর খানেক পর মনোরোগ-সংক্রান্ত জটিলতায় ২০০৮ সালে আদালতের নির্দেশে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বাবা জেমস স্পিয়ার্সকে দেয়া হয় তাকে দেখাশোনার দায়িত্ব৷ বাবার বিরুদ্ধে অভিভাবকত্বের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনলেন ব্রিটনি৷

সবশেষ তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন মার্কিন এই পপ তারকা। ১২ বছরের ছোট প্রেমিক স্যাম আসগরির সঙ্গে বাগদান সেরে ফেলেছেন ৩৯ বছরের পপ গায়িকা। আর বাগদানের পরপরই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন জনপ্রিয় এই গায়িকা।


অন্যান্য সংবাদ