শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিয়ে করছেন মধুরিমা

বিনোদন ডেস্ক / ৭৮ জন দেখেছেন
আপডেট : October 9, 2021

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক। যিনি বাংলা সিরিয়াল ‘মোহর’ ও ‘শ্রীময়ী’তে অভিনয় করেছেন। এই অভিনেত্রী নিজেই নিজের বিয়ের তথ্যটি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

কিন্তু কাকে বিয়ে করছেন মধুরিমা? জবাবে অভিনেত্রী জানালেন, পাত্রের সঙ্গে তার বেশ কিছু দিনের সম্পর্ক। তিনি মিডিয়ার কেউ নন। তবে তার পরিচয় এখনই প্রকাশ করতে চান না তিনি।

এদিকে মধুরিমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের পরিকল্পনা পেছাতে হচ্ছে তাকে। সংবাদমাধ্যমের কাছে মধুরিমা বলেন, ‘আগামী বছরই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এ সব নিয়ে ভাবছি না।’

মধুরিমার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন তিনি। খুব শিগগিরই ‘মোহর’ ধারাবাহিকটি শেষ হবে। এরপর নতুন সিরিয়ালে হাজির হবেন অভিনেত্রী।

 


অন্যান্য সংবাদ