মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিয়ের আগে পরাণ দেখলে বিয়ে করতেন না সনি পোদ্দার!

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : July 17, 2022

নিজের ফেসবুক পাতায় বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার লিখেছেন বিয়ের আগে পরাণ সিনেমা দেখলে তিনি অনন্যা চরিত্রটির সঙ্গে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতেন! অর্থাৎ তিনি হয়তো সাহস করতেন না মিমকে বিয়ে করার! স্ট্যাটাসটির সবশেষ লাইনে তিনি লিখেছেন, ‘আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোন মিল নেই!’

‘অনন্যা’ পড়াশোনায় একেবারেই অমনোযোগী একটা মেয়ে। পরীক্ষায় নিয়মিত ফেল করা তার জন্য স্বাভাবিক ব্যাপার। তাই বাবা বলে দেন, পরেরবার ফেল করলে বিয়ে দিয়ে দেবেন। অনন্যাকে বিরক্ত করে এলাকার বখাটে ‘রোমান’। ডেইজি সরকারের ছত্রছায়ায় রোমান হয়ে উঠেছে এলাকার ত্রাস, পুলিশও তার গায়ে হাত দেয় না। পাশ করে মুখ দেখাতে অনন্যা বাধ্য হয় পরীক্ষায় রোমানের সাহায্য নেয় পাশ করতে। পরীক্ষায় পাশ করে রোমানের সঙ্গে প্রেমে মশগুল হওয়া অনন্যার জীবনে কয়েক বছরেই ঘটে কিছু অপ্রত্যাশিত, হৃদয় বিদারক ঘটনা। সিনেমার শুরুতে আত্মহত্যার চেষ্টা করা অনন্যা একসময় পুলিশকে বলতে থাকে রোমানের সঙ্গে জটিল এক সম্পর্কের গল্প যেখানে আছে অন্য আরেক পুরুষ ‘সিফাত’-এর উপস্থিতি।

রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাটি রোমান্টিক একটি চলচ্চিত্র। লাইভ টেকনোলজিসের প্রযোজনায় চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

চলচ্চিত্রটি দেখার পর বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমাহলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম সাপলুডু। বিয়ের আগে দুজনে একসাথে বসে মিমের কোন সিনেমা দেখা হয়নি।

বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা পরাণ। আজকে ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! পরাণ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সবসময়ই পরাণেই আছে!
বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত।
তবে বিয়ের আগে পরাণ সিনেমাটা দেখলে, অনন্যা চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম!
আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোন মিল নেই!’


অন্যান্য সংবাদ