শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিহারে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

ভারতের বিহারে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাজ্যটিতে এ ঘটনা ঘটে। একই সঙ্গে এ অঞ্চলটিতে ভারী বৃষ্টিরপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানায়, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গেছে। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যে আরও বৃষ্টিপাত হতে পারে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সূত্র: আনন্দবাজার


অন্যান্য সংবাদ