সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮ পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় মেসির পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডারকে দলে চায় আর্জেন্টিনা ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী সরকারের লক্ষ্য এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি : প্রধানমন্ত্রী ককটেল বিস্ফোরণ ও যানবহনে আগুন; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা

বিশেষ শর্তে বিএনপির ৫০ বিদ্রোহী প্রার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে!

আমীর হোসেন / ৭২ জন দেখেছেন
আপডেট : November 22, 2026

নিজস্ব প্রতিবেদক | কালের খবর ২৪ ডট কম

জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। বিশেষ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে প্রায় ৫০ জন বিদ্রোহী প্রার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে। পর্যায়ক্রমে অন্য বহিষ্কৃত নেতাদের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
সম্ভাব্য তালিকা নিয়ে আলোচনায় থাকা কয়েকজন নেতার নাম হলো—
আলোচনায় থাকা নেতাদের নাম
১. ব্যারিস্টার রুমিন ফারহানা — ব্রাহ্মণবাড়িয়া-২
২. লুৎফর রহমান খান আজাদ — টাঙ্গাইল-৩
৩. শেখ মজিবুর রহমান ইকবাল — কিশোরগঞ্জ-৫
৪. আব্দুল হান্নান — চাঁদপুর-৪
৫. আতিকুল আলম শাওন — কুমিল্লা-৭
৬. সালমান ওমর রুবেল — ময়মনসিংহ-১
৭. এ জেড এম রেজওয়ানুল হক — দিনাজপুর-৫
৮. তাইফুল ইসলাম টিপু — নাটোর-১
৯. হাসান মামুন — পটুয়াখালী-৩
১০. সাইফুল আলম নিরব — ঢাকা-১২
১১. সাইফুল ইসলাম ফিরোজ — ঝিনাইদহ-৪
১২. শহীদ মো. ইকবাল হোসেন — যশোর-৫
১৩. অ্যাডভোকেট ফরহাদ ইকবাল — টাঙ্গাইল-৫
১৪. তরুণ দে — ব্রাহ্মণবাড়িয়া-২
১৫. মামুনুর রশীদ (চাকসু মামুন) — সিলেট-৫
১৬. কাজী নাজমুল হোসেন তাপস — ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)।
আলোচনায় থাকা নেতাদের মধ্যে কারা প্রথম ধাপে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুযোগ পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। বিশেষ করে তৃণমূলের ঐক্য ফিরিয়ে আনা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর স্বার্থে বিএনপি ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বলে আলোচনা চলছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বিএনপি।নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে সাতজন নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে, বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূল পর্যায়ের আরও তিন শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি।
এ পরিস্থিতিতে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী ও তাদের অনুসারীদের একটি অংশের দলে ফেরার পথ খুলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কারা কখন বহিষ্কারমুক্ত হচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপি নেতৃত্বের বিবেচনার ওপর নির্ভর করছে।
তবে বিএনপির পক্ষ থেকে এখনো পূর্ণাঙ্গ তালিকা কিংবা বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে তালিকায় থাকা নামগুলোকে সম্ভাব্য আলোচনার অংশ হিসেবেই বিবেচনা করতে হবে। সূত্রের খবর যেকোন সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে।


অন্যান্য সংবাদ