শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন: চিফ হুইপ কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসতে চাই: মন্ত্রী বিরোধী দলের বন্ধুরা সস্তা রাজনীতি করেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই : লাপিদ বিক্ষোভে নামছে পরিবর্তনের পক্ষের ইসরায়েলিরা ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ১ হাজার ৩৫০ ছাড়াল পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব হেরে ফাইনালের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের রোনালদো ১৪, মেসি ২৭– দুজনকে ছাড়িয়ে গিল ১৩ সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট

বিক্ষোভে নামছে পরিবর্তনের পক্ষের ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 31, 2026
বিক্ষোভে নামছে পরিবর্তনের পক্ষের ইসরায়েলিরা

ইসরায়েলে ইহুদি ও আরব দলগুলোর অংশীদারত্বে সরকার গঠনের দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশজুড়ে কয়েকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, পরিবর্তনপন্থি জোটের নেতৃত্বে সরকার গঠনের সমর্থনে এসব কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

‘স্ট্যান্ডিং টুগেদার’ গোষ্ঠীর আয়োজকেরা জানিয়েছেন, মঙ্গলবারের নির্বাচনের পর ইহুদি-আরব সরকার গঠনের আহ্বান জানিয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, বেরশেবা, হাইফা ও তাইবেতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বিরোধী জোট ৬৭টি এবং ক্ষমতাসীন জোট ৫৩টি আসন পেয়েছে। তবে বিরোধী জোটের ৬৭টি আসনের মধ্যে ৪৮টি জায়নবাদী দলগুলোর এবং ১৯টি আরব-অজায়নবাদী দলগুলোর। এর আগে ইহুদি বিরোধী নেতারা আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা না করার কথা জানিয়েছিলেন।

আয়োজকেরা বলেন, ‘বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন, পরিবর্তনপন্থী জোটের নেতারা যেন নিজেদের বিজয়কে স্বীকৃতি দেন এবং ইহুদি-আরব অংশীদারত্বের ভিত্তিতে সরকার গঠন করেন।’

তারা আরও বলেন, ‘পরিবর্তনের পক্ষে ভোট দেয়া ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে। এখন আমাদের অংশীদারত্ব পরিত্যাগ করার সময় নয়, বরং একে এমন রাজনৈতিক শক্তিতে রূপ দেয়ার সময়, যা বাস্তবতা বদলে দেবে। আরবদের ভোটের মূল্য ইহুদিদের ভোটের সমান। দেশের ভবিষ্যৎ নির্ধারণে আরব নাগরিকরাও পূর্ণ অংশীদার হওয়ার যোগ্য।’


অন্যান্য সংবাদ