শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন: চিফ হুইপ কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসতে চাই: মন্ত্রী বিরোধী দলের বন্ধুরা সস্তা রাজনীতি করেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই : লাপিদ বিক্ষোভে নামছে পরিবর্তনের পক্ষের ইসরায়েলিরা ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ১ হাজার ৩৫০ ছাড়াল পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব হেরে ফাইনালের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের রোনালদো ১৪, মেসি ২৭– দুজনকে ছাড়িয়ে গিল ১৩ সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট

হেরে ফাইনালের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 31, 2026
হেরে ফাইনালের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জিততে পারল না বাংলাদেশ। চতুর্থ ইনিংসে সহজেই রান তাড়া করে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শেষ হওয়া ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিগসে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৭০ রান। ওয়ানডে স্টাইলে খেলে ৩৫.১ ওভারে জিতে গেছে সফরকারীরা।

ম্যাচের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৪৫ রানে। ২৭ রানের লিড পেলেও, দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। পরে সহজ লক্ষ্য অনায়াসেই তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ।

ঘরের মাঠে টানা পাঁচ জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে টানা পাঁচ ম্যাচে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড (২) ও পাকিস্তানকে (২) হারিয়েছিল বাংলাদেশ।

এই পরাজয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণ অনেক কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। বাকি পাঁচ ম্যাচের অন্তত চারটি জিততে হবে। আর ড্র করতে হবে অন্য ম্যাচ।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল। মাত্র ১১ ওভারের মধ্যে দলের পঞ্চাশ পূর্ণ করেন তারা। একই ছন্দ ধরে রেখে ১৯ ওভারে পূর্ণ হয় দলের একশ রান।

পরে শরিফুল ইসলাম আক্রমণে এসে ভাঙেন উদ্বোধনী জুটি। বোল্ড হয়ে ফেরেন ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করা ক্যাম্পবেল। পরে তিন নম্বরে নামা তেজনারাইন চন্দরপলকে আউট করেন হাসান মাহমুদ।

একপ্রান্ত আগলে রেখে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন কিং। ১০ চার ও ১ ছক্কায় তিনি খেলেন ৮১ রানের ইনিংস। কাভেম হজের ব্যাট থেকে আসে ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩১ রান।

এই ইনিংসে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারে বাংলাদেশ। ফিল্ডিং ব্যর্থতায় একাধিক জীবন পান কিং। এছাড়া আম্পায়ার্স কলের কারণে চার বার বেঁচে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রতিবার নটআউট দেন আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কল। অর্থাৎ আম্পায়ার আউট দিলে বিদায়ঘণ্টা বাজত ব্যাটসম্যানদের।

এর আগে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফিরে যান জাকের আলি। এরপর শেষের তিন ব্যাটারকে নিয়ে আরও ৫৮ রান যোগ করেন নাঈম। যেখানে তার অবদান ৩৩ রান।

হাসান মাহমুদ ৮, তাইজুল ইসলাম ৮ ও শরিফুল ইসলাম ৭ রান করে ছোট তবে মহাগুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আগের দিন ইতিবাচক ব্যাটিং করে ভালো কিছুর বার্তা দিয়েছিলেন নাঈম। শনিবার সকালে সেটিই ধরে রাখেন তিনি। ক্যারিবিয়ান স্পিনের বিপক্ষে সুইপ শটের দারুণ ব্যবহারে রান বাড়াতে থাকেন তিনি।

নাঈমের কল্যাণেই নতুন দিনে ১৯.৪ ওভার খেলে শেষ ৪ উইকেটে ৬৩ রান যোগ করতে পারে বাংলাদেশ।

ব্যাটিং ভরাডুবির ইনিংসে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটার মিলে করেছেন ২৭ রান। সেখানে নাঈম একাই করেছেন তাদের প্রায় দ্বিগুণ রান।

বাংলাদেশকে দেড়শর আগে থামানোর পথে ৩৬ রানে ৫ উইকেট নেন রস্টন চেইস। এটি তার পঞ্চম ৫ উইকেট। এছাড়া জোমেল ওয়ারিক্যান নেন ৬৩ রানে ৪ উইকেট।


অন্যান্য সংবাদ