শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশি সিনেমা থেকে বাদ পড়ল সানির গান

বিনোদন প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : September 24, 2021

বলিউড আইটেম গানের প্রিয় মুখ সানি লিওন। সীমানা পেরিয়ে ঢাকাই চলচ্চিত্রের একটি আইটেম গানে কোমর দোলিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনাও কম হয়নি। কিন্তু ‘বিক্ষোভ’ সিনেমা থেকে বাদ পড়েছে আইটেম গানটি। এ তথ‌্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি।

গত সপ্তাহে ‘বিক্ষোভ’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিন্তু এ সিনেমায় সানি লিওন অভিনীত গানটি নেই। কিন্তু গানটি কেন বাদ দেওয়া হলো?

এ বিষয়ে পরিচালক শামীম আহমেদ রনি বলেন—‘আমরা হুট করেই সানি লিওনের শিডিউল পেয়েছিলাম। তখন শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। তাড়াহুড়ার কারণে অনুমতি নেওয়ার সময় পাইনি। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে সিনেমা থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।’

অবশ্য সানিপ্রেমীদের একেবারে হতাশ করেননি পরিচালক। কারণ পরবর্তী আরেকটি বাংলা সিনেমায় রাখা হবে সানি এই আইটেম গান। শামীম আহমেদ রনি বলেন, ‘শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল কলকাতায় একটি সিনেমা প্রযোজনা করছে। এতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা। এই সিনেমায় রাখা হবে সানির এই গান।’

‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন—কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খান প্রমুখ।


অন্যান্য সংবাদ