মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বলিউডে কাপুরদের শিক্ষাগত যোগ‍্যতার নমুনা

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

বলিউডের অভিজাত কাপুর পরিবার। বংশানুক্রমে অভিনয় জগতে পা রেখে আসছেন তাঁরা। রীতিমতো সম্মান, সম্ভ্রম করা হয় কাপুর পরিবারের সদস‍্যদের। কিন্তু সর্বসমক্ষে নিজের খানদানেরই নাক কাটালেন রণবীর কাপুর। ফাঁস করে দিলেন, বাইরে থেকে ঝাঁ চকচকে কাপুর পরিবারের অন্দরে আসলে অশিক্ষার বাস।

তিনিই নাকি পরিবারের ছেলে সদস‍্যদের মধ‍্যে প্রথম যিনি দশম শ্রেণি পাশ করতে পেরেছেন। অভিনেতার এই মন্তব‍্য কার্যত বিষ্ফোরণই ঘটিয়েছে। এমন অভিজাত পরিবার, অথচ তাঁদের মধ‍্যে এত অশিক্ষা!

রণবীরের স্বীকারোক্তির পর অনেকেই কৌতূহলী হয়ে পড়েছেন কাপুর খানদানের সদস‍্যদের পড়াশোনার দৌড় নিয়ে। রণবীর সহ কাপুর পরিবারের পাঁচ সদস‍্যের শিক্ষাগত যোগ‍্যতার তথ‍্য। তালিকায় রয়েছেন নব বিবাহিত বধূ আলিয়া ভাটও।

রণবীর কাপুর
নেহাত মিথ‍্যে বলেননি অভিনেতা। তিনি বাস্তবিকই পরিবারের প্রথম পুরুষ যিনি দশম শ্রেণির গণ্ডি পেরোতে পেরেছেন। কিন্তু অতটাই। তারপরেই রণবীর বাবা মাকে জানিয়ে দিয়েছিলেন, অনেক হয়েছে পড়াশোনা। এবার তিনি অভিনয় শিখতে চান। তারপরেই নিউ ইয়র্কে স্কুল অফ ভিস‍্যুয়াল আর্টসে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করেন রণবীর। করেন একটি মেথড অ্যাকটিং কোর্সও। কিন্তু কলেজে আর যাওয়া হয়নি তাঁর।

করিনা কাপুর খান
ইনি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছিলেন। মিঠিবাই কলেজে দু বছর কমার্স নিয়ে পড়েছিলেন করিনা। সেখান থেকে গর্ভনমেন্ট ল কলেজে ভর্তি হন তিনি। কিন্তু অভিনেত্রী হওয়ার শখে প্রথম বর্ষের পরেই কলেজ ছেড়ে দেন করিনা।

করিশমা কাপুর
বাবা রণধীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মা ববিতা কাপুরকে সাহায‍্যের দায়িত্ব এসে পড়েছিল করিশমার কাঁধে। মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন তিনি। তাই পড়াশোনাটাও হয়নি করিশমার। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েই পড়াশোনার পাট চুকিয়ে দিয়েছিলেন তিনি।

ঋদ্ধিমা কাপুর সাহানি– ভাইবোন তথা গোটা কাপুর পরিবারের ম‍ধ‍্যে সবথেকে বেশি শিক্ষিত ঋদ্ধিমা। চিরকাল অভিনয় থেকে দূরে থেকে পড়াশোনা করে গিয়েছেন সুন্দরী ঋদ্ধিমা। লন্ডনে আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে ডিজাইনিং এবং মার্কেটিং এ ব‍্যাচেলর ডিগ্রি করেছেন তিনি।

আলিয়া ভাট– সবথেকে নতুন সদ‍স‍্য কাপুর পরিবারে। মুম্বইয়ের যমনাবাই নার্সি স্কুল থেকে পাশ করেছেন আলিয়া। কিন্তু কলেজের চৌকাঠ আর পেরোননি। তার আগেই অভিনয়ে পা রাখেন তিনি। সুত্র বাংলাহান্ট


অন্যান্য সংবাদ