মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বলিউডের তারকাদের প্রথম ছবি থেকে কত উপার্জন

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

শাহরুখ খান থেকে সালমান খান, আমির খান থেকে অক্ষয় কুমার— এই অভিনেতারা এখন ছবি প্রতি উপার্জন করেন কোটির গুণিতকে।

কিন্তু তাঁরা যখন বড়পর্দায় প্রথম পা রাখেন, তখন তাঁদের উপার্জন লক্ষের সীমাও ছাড়ায়নি। বেশির ভাগেরই উপার্জন ছিল ১০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনকি, ‘বিগ বি’-ও এর ব্যতিক্রম নয়। ৫০ বছরের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।

১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অমিতাভকে প্রথম অভিনয় করতে দেখা যায়। সেই সময় অভিনেতা হিসাবে তিনি পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। পাঁচ দশক ধরে অভিনয় করার পর অমিতাভ এখন ছবি প্রতি কোটির গুণিতকে উপার্জন করেন। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পেতে চলেছে। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে অভিনয় করে আট থেকে ১০ কোটি টাকা উপার্জন করেছেন অমিতাভ।

এবার আসা যাক বলিউডের ‘বাদশা’-র কথায়। তিন দশক ধরে শাহরুখ খান একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। এমনকি, তাঁর প্রথম ছবিও বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ প্রথম অভিনয় করেন। প্রস্তাবপত্রে সই করার সময় শাহরুখকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছিল। এ ছাড়াও পারিশ্রমিক হিসাবে দেড় লক্ষ টাকা পেয়েছিলেন অভিনেতা। ২০২৩ সালে শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবি মুক্তি পাবে। শ্যুটিংয়ের কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। জানা গেছে, এই ছবিতে কাজ করার জন্য শাহরুখ পারিশ্রমিক হিসাবে ১০০ কোটি টাকা দাবি করেছেন।

ছবি প্রতি ১০০ কোটি টাকা উপার্জন করা ভাইজানের প্রথম ছবি কিন্তু হিট হয়নি। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্বচরিত্রে প্রথম অভিনয় করতে দেখা যায় সালমান খানকে। পারিশ্রমিক হিসাবে মাত্র ১১ হাজার টাকা পেয়েছিলেন তিনি। পরের বছর ‘ম্যায়নে পয়্যার কিয়া’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে তিনি সকলের নজরে এসেছিলেন। তার পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। সালমান অভিনীত অধিকাংশ ছবিই বক্স অফিসে সুপারহিট।

বলিউডের ‘পারফেকশনিস্ট’ শিশু অভিনেতা হিসাবে প্রথম দিকে অভিনয় করলেও তাঁর ১৯৮৮ সালে আমির খান অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তাক’ বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। আমির খান এই ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে ১১ হাজার টাকা পেয়েছিলেন। বলিউডের একাংশের দাবি, সম্প্রতি ‘লাল সিং চড্ডা’ ছবিতে অভিনয় করার জন্য মোট ৫০ কোটি টাকা দাবি করেছেন তিনি।

সম্প্রতি প্রেক্ষাগৃহে বলিউডের ‘খিলাড়ি’-র নতুন ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তি পেয়েছে। মানুষী চিল্লারকেও এই ছবিতে প্রথম অভিনয় করতে দেখা গেছে। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করার জন্য অক্ষয় ৬০ কোটি টাকা উপার্জন করেছেন বলে শোনা যায়। ১৯৯১ সালে অক্ষয় কুমার ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম পা রাখেন। এই ছবিতে অভিনয় করে মাত্র ৫১ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।


অন্যান্য সংবাদ