শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বন জভির অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালেক জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
বন জভির অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালেক জনের মৃত্যু

মার্কিন রক গানের দল বন জোভি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে নিউজার্সিতে। ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেজিস্ট অ্যালেক জন সাস। রবিবার (৫ জুন) না ফেরার দেশে যান এই সংগীত তারকা। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

১৯৫১ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন অ্যালেক। তার মৃত্যুর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ব্যান্ডের মূল ভোকাল জন বন জোভি। তবে কেন কীভাবে গুরুত্বপূর্ণ সাবেক এই বেজিস্ট মারা গেছেন, সেই কারণ জানা যায়নি। এভাবে প্রিয় বন্ধু ও সাবেক সহকর্মীর বিদায় মেনে নিতে পারছেন না বন জোভির সদস্যরা।

বন্ধু হারানোর শোক প্রকাশ করে তারা জানিয়েছেন, ‘আমাদের প্রিয় বন্ধু অ্যালেক জন সাস মারা গেছে, এ কথা শোনার পরে আমাদের হৃদয়টা ভেঙে গেছে। সে ছিল সত্যিকারের ভালো হৃদয়ের অধিকারী। অ্যালেক সব সময়ই ছিল আমাদের একজন। সত্যি বলতে, আমরা আমাদের পথ খুঁজে পেতাম তার মাধ্যমে।’

অ্যালেক বন জোভি ব্যান্ডে যোগদানের আগে ১৯৮০ সালের দিকে অ্যালেক নিউজার্সির হাঙ্কা বাঙ্কা নামের একটি বলরুমের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। সেখানেই বন জোভিতে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত হন। নিউজার্সির সংগীত অঙ্গনে নতুনভাবে যাত্রা শুরু করছিল ব্যান্ডটি।


অন্যান্য সংবাদ