মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বন্যা আর ভূমিধ্বসে বিপর্যস্ত সিউল

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ দেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। দেশটিতে টানা তিন দিনের বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে। বৃষ্টি ও ভূমিধ্বসে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। বন্যার জলে ডুবে গেছে কয়েক হাজার ঘরবাড়ি ও স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী সিউল।

দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী সিউল। শহরটির ছয়টি রেল স্টেশন ডুবে গেছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আরও কয়েকটি রেলওয়ে ও পাতাল রেল স্টেশন।

সিউলের আকাশে মেঘ কমে এলেও কমেনি বৃষ্টি ও বন্যার আশংকা। বুধবার রাত থেকে রাজধানী সিউলসহ মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কোরিয়ার আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সাথে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

কোরিয়ার আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, গত সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত শুধু সিউলেই মোট ৫২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে শহরটির ২৫ কিলোমিটার পূর্বের ইয়ংপিয়ংয়ে রেকর্ড করা হয়েছে ৫২৬ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত।

সরকারি তথ্যানুসারে, দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধ্বসে এপর্যন্ত মারা গেছে অন্তত ৯ জন। আহত হয়েছে আরও ১৯ জন। ৭ জন মানুষ এখনও নিঁেখাজ।

হতাহতের পাশাপাশি দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে। এপর্যন্ত প্লাবিত হয়েছে তিন হাজার ঘরবাড়ি ও ভবন। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে প্রায় দুই হাজার বাসিন্দাকে। শুধু সিউলেই সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬’শ; এবং সারাদেশে সাড়ে বারো’শর বেশি মানুষ।


অন্যান্য সংবাদ