মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী

বিনোদন ডেস্ক / ৭৫ জন দেখেছেন
আপডেট : November 15, 2021

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।

এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী।

এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী এলিনা শাম্মী। তাকে দেখা যাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে।

১৫ নভেম্বর সোমবার বিকেলে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন চরিত্রটির জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এলিনা শাম্মী বলেন, “বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য আজ বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।”

তিনি আরও বলেন, ‘এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি ছবি হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হচ্ছি ভেবে ভালো লাগছে। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি।

২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ