মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফ্রান্সে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা অভিনীত ‘শান’

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : May 26, 2022

গত ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। মুক্তির পরই দর্শক নন্দিত হয় সিনেমাটি। এবার ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী শুক্রবার (২৭শে মে) থেকে ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে প্রদশির্ত হবে এই সিনেমা।

ফ্রান্সে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে দেশি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তীতে শো আরো বাড়ানো হবে।

এম রাহিমের পরিচালনায় সিনেমাটিতে মূখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরী। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

‘শান’-এর কাহিনি সাজিয়েছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সে চলছে কান চলচ্চিত্র উৎসব। ১৭ মে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৮ মে পর্যন্ত। এরমধ্যেই দেশটিতে মুক্তি পেতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার শান সিনেমাটি।


অন্যান্য সংবাদ