রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ফিট থাকতে চান বুবলী

বিনোদন প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : August 18, 2021

দীর্ঘদিন ঘরবন্দি রয়েছেন শিল্পীরা। কারণ করোনা ভাইরাসের কারণে প্রায় সব কিছুই বন্ধ ছিল। এই সংকটকালে শারীরিক ও মানসিক সুস্থতার জন‌্য যোগব্যায়াম করছেন শবনম বুবলী। তার কিছু ছবিও ফেসবুকে প্রকাশ করেছেন এই নায়িকা।

বুধবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। তাতে দেখা যায়—মাথার চুল বেনি করা, তাতে গোছা একটি ফুল। পরনে ইয়োগার পোশাক। এমন সাজপোশাকে নানা ভঙ্গিমায় ক‌্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি ভক্তদের জানিয়েছেন স্নিগ্ধ সকালের শুভেচ্ছা।

বুবলী বলেন, ‘করোনা সংকটের মধ‌্যে আমাদের সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থেকেছি। এই সময়ে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই।’

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। ২০১৬ সালে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে তার রাজকীয় অভিষেক হয়। এরপরে তারা জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। বর্তমানে এই নায়কের বিপরীতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘বিদ্রোহী’ নামে আরেকটি সিনেমা।


অন্যান্য সংবাদ