শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফারজানা নিশির ‘গিরগিটি’

বিনোদন ডেস্ক / ৯৭ জন দেখেছেন
আপডেট : October 5, 2021

ফারজানা নিশি। ২০১৭ মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে নাটকে দেখা গেছে তাকে। তবে তার লক্ষ্য ছিল বড় পর্দায় কাজ করা। এবার সেই স্বপপূরণ হয়েছে নিশির। সৌরভ কুন্ডর পরিচালনায় ‘গিরগিটি’ নামের সিনেমা দিয়েই স্বপ্নপূরণের অভিযান শুরু হয় তার।

২০১৯ সালে এ সিনেমার শুটিং শুরু হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে বর্তমানে এটির কাজ অসমাপ্ত আছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন নিশি।

এ ব্যাপারে নিশি বলেন, চলচ্চিত্র একজন অভিনয়শিল্পীর আরাধ্য একটি জায়গা। আমি খুব কম সময়েই সেই জায়গায় অভিনয়ের সুযোগ পেয়েছি, যা আমার জন্য এক আশীর্বাদের মতো। এরইমধ্যে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব আছে আমার কাছে। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেসব কাজে ব্যস্ত হতে পারব।

অভিনয়ে আসার পর একখণ্ড ও ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন নিশি। এসএম সালাউদ্দিন পরিচালিত ‘রূপকথা’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। অভিনয়ের বাইরে এই মডেল-অভিনেত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। পড়ালেখায় নিয়মিত থেকে মিডিয়া ক্যারিয়ার এগিয়ে নিতে চান তিনি।


অন্যান্য সংবাদ