মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পূজা স্পেশাল রেসিপি

ডেস্ক রিপোর্ট / ১০২ জন দেখেছেন
আপডেট : October 12, 2021

পূজা মানেই আনন্দ আর মজার সব খাবার খাওয়া। পূজাবাড়ির সেই সন্দেশের স্বাদ এখনও মুখে লেগে রয়েছে অনেকের।

তাই তো, এই ব্যস্ত জীবনে সেই পুরোনো ঐতিহ্যের স্বাদ এখনও পেতে চায় মানুষ, কিন্তু সঠিক রেসিপি না জানার কারণে ইচ্ছে থাকার পরও বানাতে পারেন না মজাদার ক্ষীরের সন্দেশ।
এবার চাইলে ঘরেই তৈরি হবে ঠিক সেই স্বাদের সন্দেশ। যেভাবে তৈরি করবেন জেনে নিন

উপকরণ
• খাঁটি গরুর দুধ দুই লিটার
• চিনি এক কাপ
• ঘি ২৫ গ্রাম
• এলাচ গুঁড়া সামান্য।

যেভাবে করবেন

প্রথমেই একটি ফ্রাইপ্যানে খাঁটি গরুর দুধ জ্বালিয়ে সুজির হালুয়ার মতো ঘন করে ক্ষীর তৈরি করুন। এই পর্যায়ে আনতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগবে, চুলার তাপ থাকবে হাই থেকে মিডিয়াম।

এবার এই ক্ষীরের সঙ্গে চিনি মিশিয়ে ফ্রাইপ্যানে নাড়তে হবে, ১০-১৫ মিনিট নাড়ার পর, চিনি গলে এলে চুলা থেকে নামিয়ে আরও ১০-১৫ মিনিট নেড়ে শক্ত করতে হবে। চিনি গলেছে মনে হলেও এই পর্যায়ে চিনি পুরোপুরি গলে না, তাই চিনি গলানোর জন্য আবার চুলায় বসিয়ে হালুয়া মতো ক্ষীরের আর চিনির মিশ্রণটি আবার গলাতে হবে।
এভাবে চিনি পুরোপুরিভাবে গলে মিশে যাওয়া পর্যন্ত চুলায় বসিয়ে গরম করে আবার ঠাণ্ডা করতে হবে, পুরো প্রক্রিয়াতে তিন থেকে চার বার বসালেই রুটির খামির মতো দলা পাকিয়ে ফ্রাইপ্যানের গা ছেড়ে ছেড়ে আসবে।

এবার সন্দেশ বানানোর খামিরের সঙ্গে সুগন্ধের জন্যে এলাচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। চুলার তাপ একদম কমিয়ে রাখতে হবে পুরো সময়ে। হাতে সামান্য ঘি মেখে পছন্দের আকারে সন্দেশের গড়ে নিন।
এভাবেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ক্ষীরের সন্দেশ। এই সন্দেশ খোলা অবস্থায় ৭-৮ দিন ভালো থাকে, ফ্রিজে কয়েক মাস সংরক্ষণ করে রাখা যায়।


অন্যান্য সংবাদ