শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার

অভিজিত বনিক রুবেল / ৩৩৪ জন দেখেছেন
আপডেট : April 17, 2024

চলতি বছর বৈশ্বিক মাল্টি-স্পোর্টস ইভেন্টটির আয়োজক প্যারিস।বিশ্বের সবচেয়ে ক্রীড়া ইভেন্ট অলিম্পিক এবং প্যারালিম্পিক। তাই এটার আরেক নাম, প্যারিস গেমস। অলিম্পিক এবং প্যারালিম্পিক সফলভাবে মঞ্চস্থ করতে বিশাল কর্মযজ্ঞ চলছে দেশটিতে। তারই অংশ হিসেবে অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার।

প্যারিস গেমসের জন্য আইফেল টাওয়ারে অলিম্পিক রিংগুলোর একটি সেট স্থাপন করা হবে। রিংগুলো আইফেল টাওয়ারের পাদদেশ থেকে প্রায় ২০০ ফুট উপরে থাকবে। আজ মঙ্গলবার (৯ মার্চ) লে প্যারিসিয়ানকে এ তথ্য নিশ্চিত করেছে ২০২৪ প্যারিস গেমসের আয়োজকরা।

আগামী ২৬ জুলাই অলিম্পিকের পর্দা উঠবে। প্যারালিম্পিক শুরু হবে ২৮ আগস্ট। দুই মাল্টি-স্পোর্টস ইভেন্টের সঙ্গে জড়িত থাকবে আইফেল টাওয়ার। সেইন নদীর ধারে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদদের বহনকারী নৌকাগুলোর একটি প্যারেড রয়েছে, যা টাওয়ারের কাছে শেষ হবে।

টাওয়ারের সামনের স্টেডিয়ামে অলিম্পিক বিচ ভলিবল এবং প্যারালিম্পিক ফাইভ-এ-সাইড সকাল অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারীদের ম্যারাথন দৌঁড়ের সমাপ্তি হবে টাওয়ারের পাশে। এমনকি অলিম্পিক এবং প্যারালিম্পিকের পদক তৈরি করা হয়েছে টাওয়ারের টুকরো থেকে।


অন্যান্য সংবাদ