শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকারি দলের হুইপ পদে মাশরাফী

রিপোর্টারের নাম : / ১৮৪ জন দেখেছেন
আপডেট : January 22, 2024

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ পদে মাশরাফী বিন মুর্তজাসহ আরও দুজন নতুন মুখ আসছেন।

তারা হচ্ছেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের এমপি মাশরাফী বিন মুর্তজা, (নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সোমবারই রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিয়োগ দেওয়া হতে পারে। এরপর সংসদ সচিবালয় সেই নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে, গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকার দল থেকে জানানো হয়েছিল চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটনই বহাল থাকছেন। এ ছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনও বহাল থাকছেন একই পদে।

সূত্র আরও জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। এরপরই সংসদ সচিবালয় তার গেজেট প্রকাশ করবে।


অন্যান্য সংবাদ