রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সুলতান মাহমুদের ‘সহজে পাওয়া প্রেম’

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : September 29, 2022

 

দেশ-বিদেশের জনপ্রিয় সব ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী সুলতান মাহমুদের নতুন গান। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ‘সহজে পাওয়া প্রেম’ শিরোনামের এই গানটির একটি ভিডিও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে। একইসঙ্গে অ্যামাজন, অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওসাভান, গানাসহ জনপ্রিয় সব প্লাটফর্মে শুনতে পাবেন শ্রোতারা।
গানটির সঙ্গীতায়োজন করেছেন নুর আলী অন্তর।

গানের কথা লিখেছেন প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি। সুর করেছেন শিল্পী নিজেই। কণ্ঠশিল্পী সুলতান মাহমুদ বলেন, আমার নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের ভিন্ন এক অনুভ‚তি দেবে। আশা করি, সঙ্গীতপ্রিয় মানুষের মনে গেঁথে থাকবে গানটি।
শিল্পী সুলতান মাহমুদের সংগীতে পথচলা শুরু ২০১২ সালে। ওই বছরই প্রকাশিত হয় তার প্রথম গান ‘আমার এক জীবন’। এর পর দশটি একক ও দুটি দ্বৈত গান বাজারে আসে।

ক্লোজআপ তারকা লিজার সঙ্গে ‘হৃদয় জানালা’ ও নিশিতা বড়ুয়ার সঙ্গে ‘স্বপ্ন এঁকে দেব’ শিরোনামের গানে কণ্ঠ মিলিয়েছেন সুলতান মাহমুদ। নিশিতা-সুলতানের ‘স্বপ্ন এঁকে দেব’ গানটি বেশ প্রশংসিত হয়।
২০২০ সালে করোনা মহামারিতে প্রকাশিত হয় সুলতান মাহমুদের ‘ভালোবাসে কে’ শিরোনামের একটি গান। গানটির মিউজিক ভিডিও রিলিজ হয়। গানটি ইন্ডিয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে টপ চার্টে স্থান পায়। ইন্ডিয়ান গানা প্ল্যাটফর্মে গানটি বর্ষসেরা বাংলা গানের তালিকায় স্থান পায়।
চলতি বছর ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রূপক তিয়ারির সংগীতায়োজনে সুলতান মাহমুদের ‘যদি তুমি চলে যাও’ রিলিজ হয়। এছাড়া সাংবাদিক এন আই বুলবুলের কথায় ও নুর আলী অন্তরের সংগীতায়োজনে ‘নিখোঁজ’ শিরোনামের গানটিও প্রশংসিত হয়েছে।


অন্যান্য সংবাদ