রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আড়াই বছর আগে মা হয়েছেন বুবলি সন্তানের বাবা শাকিব

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : September 30, 2022

আলোচনার অবসান ঘটালেন চিত্রনায়িকা বুবলী নিজেই। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টেই সব আলোচনার অবসান ঘটালেন নায়িকা।

শাকিব খানের সঙ্গে নিজের ছেলের কয়েকটি ছবি শেয়ার করে বুবলী স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন; সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

আরও পড়ুন: প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তান, বয়স আড়াই বছর

সেই সঙ্গে আরও লিখেছেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বেবি বাম্পের’ ছবি শেয়ার করেন অভিনেত্রী শবনম বুবলী। যদিও মা হওয়ার গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন অনেকবার।

মঙ্গলবার ছিল শাকিব খান-অপু বিশ্বাসের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। সেদিন ফেসবুকে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন শাকিব খান। এরপরই বেবি বাম্পের ছবি শেয়ার করেন বুবলী।

বড় পর্দার আলোচিত-সমালোচিত জুটির নাম শাকিব-বুবলী। ঢালিউডের এই নায়িকা শাকিব খানের সঙ্গে পরপর ৯টি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান।

শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এরপর শবনম বুবলী হঠাৎই লাপাত্তা হয়ে যান! সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছিলেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী।

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু। যার ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন।


অন্যান্য সংবাদ