রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জনসন

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 7, 2022
পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জনসন
কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জনসন

দলের ভেতর থেকেই প্রচণ্ড চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমতাবস্থায় কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে মন্ত্রী ও এমপিদের সমর্থন হারালেও এখনই প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন না জনসন।

এই গ্রীষ্মেই কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে বিবিসি। আর আগামী অক্টোবরে পার্টির সম্মেলনে নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত হবে।

মাঝখানের এই পুরোটা সময় প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন জনসন। এর আগে তার সরকারের কয়েক ডজন মন্ত্রী, এমপি ও উচ্চ পদস্থ কর্মকর্তা পদত্যাগ করার পর ব্যাপক চাপে পড়েন তিনি।

জনসনের মন্ত্রিসভার সিনিয়র সদস্যরাই তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। সবশেষ নতুন নিয়োগ পাওয়া অর্থমন্ত্রী নাদিম জাহাউয়িও জনসনকে পদত্যাগের আহ্বান জানান।

ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগত এক মিটিংয়ে জনসনকে পদত্যাগ করতে বলেছিলেন। কিন্তু তার কথা শোনেননি জনসন। এতে তিনি ‘মনে কষ্ট’ পেয়েছেন।

এদিকে জনসনকে পদত্যাগের আহ্বান জানালেও মন্ত্রিসভায় থাকবেন নাদিম। তবে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী মিশেল ডনলেন। নাদিমকে অর্থমন্ত্রী করার পর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মিশেল।


অন্যান্য সংবাদ