শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা প্রায় হাজার

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

জুনের মাঝামাঝি থেকে টানা শুরু হওয়া অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। অন্তত ৩২৬ শিশুর মৃত্যু হয়েছে। বন্যায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩ লাখ মানুষ।

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ। সিন্ধুতে স্বাভাবিকের চেয়ে ৩৯৫ ও বেলুচিস্তানে ৩৭৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে।

নজিরবিহীন বৃষ্টির কারণে পাকিস্তানে প্রায় সবগুলো প্রদেশেই বন্যা দেখা দেয়। বন্যার পাশাপাশি ভূমিধসে বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

বন্যা দুর্গতদের পুনর্বাসন ও অবকাঠামো মেরামতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, বন্যা দুর্গতদের জন্য আট হাজার কোটি রুপি এবং তাদের পুনর্বাসনে আরও কয়েকশ কোটি রুপি দরকার। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়া প্রতি জনের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার রুপি করে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


অন্যান্য সংবাদ