সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পশ্চিমা দেশগুলোকে ওপেন চ্যালেঞ্জ পুতিনের

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : July 8, 2022

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, পারলে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাক তারা।

এক টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ জানাতে চাইছে। তাদের স্বাগত জানাচ্ছি। তারা সেই চেষ্টা করতেই পারে।’

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী পুতিন বলেছেন, ‘আজ আমরা শুনতে পাচ্ছি, ওরা নাকি আমাদের যুদ্ধক্ষেত্রে হারাবে। আপনারা কী বলেন? ওরা চেষ্টা করে দেখুক।’

পুতিনের অভিযোগ, ‘পশ্চিমা দেশগুলো একটা নতুন বিশ্ব-ব্যবস্থা চালু করতে চাইছে। ওরা ব্যর্থ হতে বাধ্য।’ তার দাবি, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে বিশেষ অপারেশন চালাচ্ছে, তাতে আবার মাল্টি-পোলার বিশ্ব তৈরি হবে।’

পুতিন বলেছেন, ‘সকলের জানা উচিত, আমরা ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করেনি। তাই এখন মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসে সমঝোতায় আসুক কিয়েভ ও পশ্চিমা দেশগুলো। না হলে, যত দিন যাবে, ততই শান্তি আলোচনা কঠিন হয়ে পড়বে।’

পুতিন বলেছেন, ‘আমরা শান্তি আলোচনার বিষয়টি খারিজ করছি না। কিন্তু যারা আলোচনা চাইছে না, তাদের জানা উচিত, যত সময় যাবে, ততই এই আলোচনা করা কঠিন হবে। আমরা তো ইউক্রেনে সেভাবে অ্যাকশন শুরুই করিনি।’

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো বলছে, যতদিন ইউক্রেনের একজন মানুষ জীবিত থাকবে, ততদিন তাদের সামরিক ও আর্থিক সমর্থন দিয়ে যাবে। এটা ইউক্রেনের মানুষের কাছে খুবই বেদনাদায়ক পরিস্থিতি। কিন্তু মনে হচ্ছে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’


অন্যান্য সংবাদ