রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পর্নোগ্রাফি নিয়ে সালমানের সাবেক প্রেমিকার মন্তব্য

বিনোদন ডেস্ক / ৫৬ জন দেখেছেন
আপডেট : July 29, 2021

বলিউড অভিনেত্রী সোমি আলী। নম্বইয়ের দশকে অভিনেতা সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে এখন সিনেমা থেকে দূরে এই অভিনেত্রী।

এদিকে সম্প্রতি পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এ নিয়ে বলিপাড়ায় বেশ চর্চা চলছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সোমি।

এই অভিনেত্রী বলেন, ‘যৌনতা অথবা পর্নো নিয়ে কথা বলা নিষিদ্ধ জন্য এটি নিয়ে মানুষের কৌতূহলও বেশি। যতক্ষণ পর্যন্ত যৌন নিগ্রহের জন্য পাচার না করা হচ্ছে এবং যদি কেউ পর্নোগ্রাফি পেশা হিসেবে নেয়, আমার কোনো আপত্তি নেই। মূল কথা হলো কোনো বলপ্রয়োগ করা যাবে না। এছাড়া যৌনতা নিয়ে কারো নিজস্ব পছন্দতে আমাদের কারো নাক গলানো উচিত নয়। কাউকে সমালোচনা করার অধিকার আমাদের নেই। কেউ পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থাকলে বা পেশা হিসেবে নিলে আমার কিছু বলার নেই।’

যৌন শিক্ষার গুরুত্ব নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটির সিনেমাটিক এবং শৈল্পিক অগ্রগতি প্রয়োজন। অন্তরঙ্গতা ছাড়া কোনো অন্তরঙ্গ দৃশ্যের মানে হয় না। প্যাশন ও চুম্বন দৃশ্য ফুটিয়ে তোলার নিয়ম করা উচিত। এখনই সময়, ২০২১ সালে এসে আমরা এই জাতীয় বিষয় শৈল্পিকভাবে তৈরি এবং বিষয়গুলোকে যতটা সম্ভবত বাস্তববতার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে পারি। এটি যত বাস্তবিক হবে মানুষ ততো পর্নো নিয়ে খোলাখুলি আলোচনা করবে।’

‘আন্ত’ (১৯৯৪), ‘ইয়ার গাদ্দার’ (১৯৯৪), ‘আও পেয়ার কারে’ (১৯৯৪), ‘চুপ’ (১৯৯৭) সিনেমায় অভিনয় করেছেন সোমি। তবে অভিনয় জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছেন। বর্তমানে ‘নো মোর টিয়ার্স’ নামে অলাভজনক একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন তিনি। যৌন হেনস্তা ও ধর্ষণের শিকার হওয়া নারীদের সহযোগিতা করছেন এই অভিনেত্রী।

সোমি আলী বলেন, ‘একটি বিষয়ে জোর দিতে চাই তা হলো, আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু পর্নোগ্রাফিতে কোনো শিল্পী যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটি ছাড়া পর্নোগ্রাফি নিয়ে আমার কোনো অসুবিধা নেই।’


অন্যান্য সংবাদ