শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পঞ্চাশেও অবিবাহিতা টাবু!

বিনোদন ডেস্ক / ৬০ জন দেখেছেন
আপডেট : November 5, 2021

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে বলিউড মাতাচ্ছেন অভিনেত্রী টাবু।  গত ৪ নভেম্বর পঞ্চাশে পা দিয়েছেন এই নন্দিত অভিনেত্রী। তবে এই বয়সেও সিঙ্গেল রয়েছেন ‘বিবি নম্বর ওয়ান’খ্যাত এই তারকা! কিন্তু কেন?

সরাসরি বিষয়টির উত্তর না দিলেও এক সাক্ষাৎকারে মজার ছলে টাবু বলেন, ‘আমি আর অজয় (অভিনেতা অজয় দেবগণ) একে-অপরকে প্রায় ২৫ বছর ধরে চিনি। ও আমার ভাই সমীরের প্রতিবেশী আর ছোটবেলার বন্ধু। আমি যখন ছোট ছিলাম, সমীর আর অজয় আমার সবকিছুতে নজর রাখত। আর ছেলেদের ভয় দেখাত, যাতে তারা আমার সঙ্গে প্রেম না করে। আর এই কারণেই আমার এখনও বিয়ে হয়নি!’

১৯৭১ সালের ৪ নভেম্বর ভারতের হায়দ্রাবাদের একটি মুসলিম পরিবারে টাবুর জন্ম। তার পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। ছোটবেলাতেই টাবুর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়।

তিনি বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং আশির দশক মাতানো আরেক অভিনেত্রী ফারাহ নাজের ছোট বোন। চলচ্চিত্র পরিবারের হওয়ায় খুব ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের সঙ্গে টাবুর নিবিড় সম্পর্ক।

১৯৮০ সালে ‘বাজার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে টাবুর অভিষেক ঘটে। পরবর্তীতে ১৯৮৫ সালে ‘হাম নওজোয়ান’ সিনেমায় তিনি দেব আনন্দের মেয়ে হিসেবে অভিনয় করেন। মূল অভিনেত্রী হিসেবে টাবুর অভিষেক হয় তেলেগু চলচ্চিত্র ‘কুলি নং ওয়ান’-এর মাধ্যমে।

বলিউডে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্যাহলা প্যাহলা পেয়ার’ হলেও তিনি মূলত নজরে আসেন ‘বিজয়পথ’ সিনেমার মাধ্যমে।

 


অন্যান্য সংবাদ