শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নুসরাত ফারিয়ার ‘হাবিবি’ গান রিলিজ

বিনোদন ডেস্ক / ৬৫ জন দেখেছেন
আপডেট : November 7, 2021

আরও একবার শ্রোতা-দর্শক মাতাতে চলে এলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার প্রকাশ পেলো তার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’।

আগের দুইটি গানের মতো এতেও তিনি নিজেই নেচেছেন।
রোববার (০৭ নভেম্বর) দুপুরে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

সাড়ে তিন মিনিটের এই গানচিত্রে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ফারিয়া। গানের সঙ্গে দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন তিনি।

ফারিয়া জানান, এবারের গানটি পপ অ্যারোবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওর শুটিং হয়েছে মুম্বাই থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে একটি রাজপ্রাসাদে।

এর আগে, ২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ শিরোনামের গান ও নাচ নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে।

 


অন্যান্য সংবাদ