শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নারীশিক্ষার অধিকার আদায়ের লড়াই চলবে- মালালা

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 11, 2022
নারীশিক্ষার অধিকার আদায়ের লড়াই চলবে- মালালা

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের জলবায়ু আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ কর্মসূচিতে অংশ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এসময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারী শিক্ষাকে গুরুত্ব দেন তিনি। শুক্রবার (১০ই জুন) ফ্রাইডেস ফর ফিউচার কর্মসূচিতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ভ্যানেসা নাকাতের সঙ্গে যোগ দিয়ে এসব কথা বলেন পাকিস্তানি নারীশিক্ষা অধিকারকর্মী মালালা। তাদের কথায় জলবায়ু পরিবর্তনের কারণে মেয়েদের শিক্ষাবঞ্চিত হওয়ার বিষয়টি উঠে আসে।

এসময় মালালা ইউসুফজাই বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াই নারীশিক্ষা অধিকার আদায়ের লড়াই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কোটি কোটি মেয়ে স্কুলে যেতে পারছে না। মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েরা। সবার আগে মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ছে’।

তিনি বলেন, ‘বিশেষ করে জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশের মেয়েরা। যদি শিক্ষার মাধ্যমে এসব মেয়ের ক্ষমতায়ন করা হয়, তাহলে এই সংকট সমাধান করা যেতে পারে’।


অন্যান্য সংবাদ