শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নানার সঙ্গে কথা বলেছেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক / ৯৬ জন দেখেছেন
আপডেট : August 19, 2021

মাদক মামলায় গ্রেফতার হওয়া আলোচিত  চিত্রনায়িকা পরীমনি  অবশেষে নানা শামছুল হক গাজীর সঙ্গে কথা বলতে পেরেছেন ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের অনুমতি নিয়ে কথা বলেন তিনি। এর আগে শুনানির দিন নানা আদালত প্রাঙ্গণে এলেও কথা বলার সুযোগ পাননি এই চিত্রনায়িকা।

বনানী থানার মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীমনির রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা সিআইডি। পরীমনির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। এদিন সকাল সাড়ে ৮টার দিকে পরীমনিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

বেলা ১১টার দিকে পরীমনির সঙ্গে দেখা করতে আদালতে আসেন তার নানা ও দুই খালাতো ভাই। তারা পরীমনির রিমান্ড শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন। নাতনীকে কাঠগড়ায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নানা শামছুল হক।

রিমান্ড শুনানি শেষে পরীমনি নানার সঙ্গে কথা বলার জন্য আদালতের অনুমতি চান। অনুমতি পেলে নানা কাঠগড়ায় থাকা পরীমনির সঙ্গে পাঁচ মিনিট কথা বলার সুযোগ পান। তবে পরীমনির সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে স্বজনেরা কিছু বলেননি।

 


অন্যান্য সংবাদ