রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নরওয়েতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ২

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : June 25, 2022
নরওয়েতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ২

নরওয়ের রাজধানী অসলোতে শনিবার একটি নাইটক্লাবে এবং আশেপাশের রাস্তায় গুলির ঘটনায় দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের ধারণা হামলাকারী একাই ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, লন্ডন পাব এবং এর আশপাশের রাস্তায় হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পরই হামলাকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড।

লন্ডন পাব অসলোর প্রাণকেন্দ্রে একটি জনপ্রিয় সমকামী বার এবং নাইটক্লাব। পাবলিক ব্রডকাস্টার এনআরকে’র সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন, আমি এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখেছি, সে একটি বন্দুক তুলে গুলি করতে শুরু করে।

হামলার উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। অসলোতে আজ শনিবার আরও পরের দিকে বার্ষিক প্রাইড প্যারেড অনুষ্ঠিত হবে।

অসলো পুলিশ বিভাগ একটি টুইট বার্তায় জানিয়েছে, দুই জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রায় ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।


অন্যান্য সংবাদ