মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নতুন স্মার্টফোন-স্মার্টওয়াচ আনছে রিয়েলমি

ডেস্ক রিপোর্ট / ১১২ জন দেখেছেন
আপডেট : July 5, 2021

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিজেদের প্রোডাক্ট পোর্টফলিওতে ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন যুক্ত করতে যাচ্ছে। পাশাপাশি আনবে নতুন মডেলের স্মার্টওয়াচ। চলতি মাসের ১০ তারিখে ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট আয়োজনের মাধ্যমে ‘রিয়েলমি ৮ ফাইভজি’ স্মার্টফোন এবং ‘ওয়াচ ২ সিরিজ’ স্মার্টওয়াচ উন্মোচন করবে।

রিয়েলমি ৮ ফাইভজি দেশে সবচেয়ে সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোন হতে যাচ্ছে বলে জানিয়েছে রিয়েলমি। ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ ফাইভজি প্রসেসর। আকর্ষণীয় স্লিম বডি ও নজরকাড়া স্পিড লাইট ডিজাইনের এই ফোনে রয়েছে ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি।

ফাইভজি ফোনের পাশাপাশি নতুন স্পোর্ট স্মার্টওয়াচ ‘রিয়েলমি ওয়াচ ২ সিরিজ’ উন্মোচন করতে যাচ্ছে। এতে রয়েছে আপগ্রেডেড ১.৭৫ ইঞ্চির বড় কালার ডিসপ্লে এবং ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস, যা ব্যবহারকারীরা তাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের সঠিক জিপিএস, রক্তে অক্সিজেন ও হৃদস্পন্দন শনাক্তকরণে সাহায্য করবে এবং বিভিন্ন রকম স্পোর্টস মোড ও আরও অনেক স্মার্ট ফাংশন সুবিধা দেবে।

দেশে রিয়েলমি ৮ ফাইভজি আসতে যাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির মাধ্যমে। ফোনটি বাজারে নিয়ে আসতে সম্প্রতি রিয়েলমি ও ইভ্যালি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী ইভ্যালি রিয়েলমি ৮ ফাইভজি’তে বিশেষ অফার দেবে।


অন্যান্য সংবাদ