শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন এক সুখবর দিচ্ছেন রানী মুখার্জি

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

সিনেমা ছাড়া বাইরের দুনিয়ায় তেমন একটা আলোচনায় থাকেন না এমন তারকাদের মধ্যে রানী মুখার্জি অন্যতম। বলিউডের এই বঙ্গললনা সোশ্যাল মিডিয়া থেকে থাকেন একটু দূরে। তাই তাকে নিয়ে হইচই তেমন একটা হয় না। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন এই বঙ্গসুন্দরী
সম্প্রতি রানীকে দেখা যায় ভারতের সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানে তোলা রানী মুখার্জির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখেই অনেকের ধারণা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। যদিও এর সত্যতা কেউই নিশ্চিত করতে পারেনি।

তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন, দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউডের এক সময়ের দাপুটে অভিনেত্রী রানী মুখার্জি। গাঢ় সবুজ রঙের একটি চুড়িদার পরেছিলেন রানী। গোলাপি ওড়নার সাহায্যে হাত দিয়ে স্ফীত পেট আড়াল করে রেখেছিলেন। আর তা দেখেই অনেকের ধারণা— এটি রানীর বেবি বাম্প। আসতে চলেছে রানী আর আদিত্য চোপড়ার দ্বিতীয় সন্তান।

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। এখন মেয়ের বয়স ৬ বছর পেরিয়েছে। কদিন আগে করণ জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল। তারপর দিনকয়েক আগে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে, ধর্মা প্রোডাকশনের ‘শামসেরা’ ছবির জন্য।

কিন্তু এ ধরনের খবরের জবাবে এখনো মুখ খোলেননি রানী কিংবা তার স্বামী আদিত্য।


অন্যান্য সংবাদ