মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

দোনেৎস্কে বিশেষ অভিযানের নির্দেশ পুতিনের

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

ইউক্রেনের লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার পর এবার দোনেৎস্কে বিশেষ অভিযান চালাতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। ইতিমধ্যে রুশ বাহিনী ওই অঞ্চলে অভিযান জোরদার করেছে। প্রায় দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের পর লুহানস্ক সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করা ছাড়া তাদের ‘কোন বিকল্প নেই’।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। অঞ্চলটিকে ‘মুক্ত’ করায় রাশিয়ান সৈন্যদের অভিনন্দন জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। লুহানস্ক নিয়ন্ত্রণে নেয়ার পর, এবার ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ দোনেৎস্কে রুশ বাহিনীকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন।

লুহানস্কের নিয়ন্ত্রণ হারানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, লড়াই করা ছাড়া তাদের আর ‘কোন বিকল্প নেই’। ইউক্রেনের সেনারা দোনেৎস্কের বাখমুত এবং স্লোভিয়ানস্ক এলাকায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, লুহানস্কের গভর্ণর সের্হি হাইদাই।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, লুহানস্ক যুদ্ধে গত দুই সপ্তাহে ইউক্রেনের সাড়ে ৫ হাজার সৈন্য মারা গেছে। ডনবাসে গত দুই সপ্তাহে ধ্বংস হয়েছে ১৯৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং ১২টি বিমান। তিনি আরও জানান, লিসিচানস্ক শহর থেকে পিছু হটার সময় ইউক্রেনীয় সৈন্যরা ৩৯টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান ফেলে গেছে।

অন্যদিকে, ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন ডলার খরচ হবে বলে জানিয়েছেন, ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। পুনর্গঠন কার্যক্রমের অর্থায়নের একটি অংশ রাশিয়ান ধনবকুবেরদের বাজেয়াপ্ত করা সম্পদ থেকে দেয়ার দাবি করেছেন তিনি।

এছাড়া দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন বন্দর থেকে শস্য রপ্তানি করতে তুরস্ক ও জাতিসংঘের সাথে আলোচনা করছে ইউক্রেন।


অন্যান্য সংবাদ