শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে মুক্তি পাচ্ছে ভারতীয় নায়িকার সিনেমা

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

টালিগঞ্জের অভিনেত্রী সাবর্ণী। ২০১১ সালে র‌্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু। ২০১২ সালে স্টার জলসার জনপ্রিয় নাটক ‘টাপুর টুপুর’-এ অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান। এরপর ‘সুপার হিট’, ‘শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমায় অভিনয় করেন। এবার তার অভিনীত ‘ও মাই লাভ’ সিনেমাটি দেশে মুক্তি পাচ্ছে।

আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে বলে জানান সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটিতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এর ট্রেইলার প্রকাশ করা হয়।

জাহাঙ্গীর সিকদার বলেন, ‘সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছিল। করোনার কারণে মুক্তি দিতে পারিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি সারা দেশে মুক্তি দেব। সিনেমায় ঝকঝকে একটা জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এটা সমাজেরই প্রতিচ্ছবি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বরদা মিঠুসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ করেছেন কমল সরকার। সিনেমাটির নির্বাহী পরিচালক মোরশেদ খান হিমেল।


অন্যান্য সংবাদ