মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দুর্নীতি-মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিয়েরা লিওনে বিক্ষোভ

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভ–সহিংসতায় ইতোমধ্যে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের ছয় কর্মকর্তা রয়েছেন। খবর: বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের মধ্যে দুর্নীতি এবং পুলিশের বাড়াবাড়ি নিয়ে অনেক দিন ধরে মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জেরে সেই ক্ষোভ এখন ফেটে পড়েছে। দেশটিতে বুধবার (১০ আগস্ট) বিকালে কারফিউ জারি করে সরকার। কিন্তু কারফিউ ভঙ্গ করে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে বৃহস্পতিবার (১১ আগস্ট)। এ সময় পুলিশ তাদের প্রতিরোধ করতে গেলে সহিংসতায় ২৭ জন নিহত হন।

সিয়েরা লিওনের পুলিশের আইজি উইলিয়াম ফাভিয়া সেল্লু বৃহস্পতিবার জানিয়েছেন পুলিশের ছয়জন সদস্য সহিংসতায় মারা গেছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ফ্রি টাউন এবং দেশের অন্য শহরে মানুষ প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বিওর পদত্যাগের দাবি তোলে। এসব বিক্ষোভে স্লোগান ছিল -‘বিও মাস্ট গো’ অর্থাৎ (প্রেসিডেন্ট) বিওকে সরতে হবেই।

প্রেসিডেন্ট বিও তার পরিবার নিয়ে ইতোমধ্যে দেশ ছেড়েছেন। তার অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট মোহামেদ জুলদে জাল্লো বুধবার দেশজুড়ে কারফিউ জারি করেন।

প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সিয়েরা লিওনের ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকই দারিদ্রসীমার নিচে বসবাস করে।

সোমবার থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বুধবার তা চরম আকার ধারণ করে। এরপর কারফিউ দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর হাতে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ইকোওয়াস’ সিয়েরা লিওনে সহিংসতার নিন্দা করেছে।


অন্যান্য সংবাদ