মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দুই মাস শুটিং করবেন না মেহজাবীন

বিনোদন ডেস্ক / ৮৫ জন দেখেছেন
আপডেট : November 16, 2021

কাজের অতৃপ্তি থেকেই গত সম্প্রতি ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।   তাতে তিনি লিখেছেন দুই মাস শুটিং থেকে বিরতি নিয়েছেন।

তিনি লেখেন, ‘প্রিয় সহকর্মী এবং পরিচালকবৃন্দ, আগামী দুই মাস সব ধরনের নাটকের শুটিং থেকে বিরত থাকব। আগামী জানুয়ারি থেকে আবার ভ্যালেন্টাইনের কাজ শুরু করতে পারবো আশা করছি।’

সময়ের ব্যস্ততম এই নায়িকার এ ধরনের স্ট্যাটাস কেন? কোথাও যাচ্ছেন কি? নাকি অন্য কোনো কারণ? জানতে গেলে মেহজাবীন জাগো নিউজকে বলেন, ‘বিরতির কথা জানাতেই অনেকে অনেক কথা বলছে। আসলে কিছুই না। শুধুমাত্র নিজেকে একটু বিশ্রাম দেয়ার জন্য বিরতি নিয়েছি।’

সব ঠিক থাকলে দুই মাস পর আবারও কাজে ফিরবেন। ভ্যালেন্টাইনকে সামনে রেখেই ক্যামেরার সামনে দাঁড়াবেন মেহজাবীন।

তিনি আরও বলেন, ‘বছরে একটা চিরকাল আজ বা পুনর্জন্ম-এর মতো চিত্রনাট্যে কাজ করার সুযোগ পাই। এ ধরনের কাজ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার এখন। ভালো গল্প নেই। বছরে অন্তত পাঁচটি দুর্দান্ত কাজ করতে চাই। যে কাজগুলো দেখে মানুষ পথেঘাটে আলোচনা করবেন, প্রশংসা করবেন। এইসব ভাবনায় বিরতি নেয়া।’

মেহ্জাবীন সম্প্রতি শেষ করেছেন মাসুম শাহরিয়ার পরিচালিত নবনীর গল্প নামে এক ঘণ্টার একটি নাটকের কাজ।


অন্যান্য সংবাদ