মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দুই মাসের জন্য ইউরোপে ক্যাটরিনা

রিপোর্টারের নাম : / ১১০ জন দেখেছেন
আপডেট : July 13, 2021
দুই মাসের জন্য ইউরোপে ক্যাটরিনা
দুই মাসের জন্য ইউরোপে ক্যাটরিনা

জনপ্রিয় অভিনেতা সালমান খান। নতুন সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। তার পরবর্তী সিনেমাগুলোর একটি ‘টাইগার থ্রি’। এতে তার বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ।

খুব শিগগিরই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। ইউরোপের বিভিন্ন দেশে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এজন্য প্রায় দুই মাস ইউরোপে সঙ্গে এক সঙ্গে কাটাবেন সালমান-ক্যাটরিনা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট ইউরোপে পাড়ি দেবেন সালমান-ক্যাটরিনা। সঙ্গে থাকবেন ইমরান হাশমি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। নির্মাতারা জানিয়েছেন, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক, রাশিয়ায় হবে শুটিং। টানা ৫০ দিন এই দেশগুলোর বিভিন্ন লোকেশনে শুটিং করবে সিনেমার টিম।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে থাকছে নতুন মুখ। এটি পরিচালনা করবেন মনীশ শর্মা।

 

 


অন্যান্য সংবাদ