শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দীর্ঘদিন পর চলচ্চিত্রে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের খ্যাতিম্যান অভিনেতা আসাদুজ্জামান নূর। তবে ইদানিং রাজনীতি, সমাজনীতি; নানামাত্রিক ব্যস্ততায় অভিনয়ে নিয়মিত না থাকলেও চরিত্র ও গল্প পছন্দ হলে এখনো ক্যামেরার সামনে দাঁড়াতে ভালোবাসেন তিনি।

‘অয়োময়’-এর ছোট মির্জা, ‘এই সব দিনরাত্রি’র শফিক, ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই এর মত স্মরণীয় চরিত্রে রূপদানকারী শক্তিমান এই অভিনেতা দীর্ঘদিন পর কাজ করেছেন একটি চলচ্চিত্রে।

সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটির নাম ‘চাঁদের অমাবস্যা’। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে ‘চাঁদের অমাবস্যা’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জাহিদুর রহিম অঞ্জন।

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে এ চলচ্চিত্রের শুটিং হয়েছে।

এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষক।

জানা গেছে, ছবিটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ডাবিং ও সাউন্ডের কাজ চলছে।


অন্যান্য সংবাদ