শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তৌহিদ ইথুনের নতুন গান চিত্র ‌‘আমিতো এমনই’।

বিনোদন ডেস্ক / ৭৪ জন দেখেছেন
আপডেট : November 2, 2021

প্রযোজনা প্রতিষ্ঠান টি-মিউজিক এর ব্যানারে প্রকাশিত এই ‌গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন এম. এ. রহমান।

নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি ভিডিও চিত্র। এতে মডেল হয়েছেন মাহাতাবিন মমো ও ইভান মিশাল।

গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, ‘গানটি মেলোডি নির্ভর নিপাট প্রেমের গান, এখানে প্রেমিক যুগলের প্রেমের লুকোচুরির বিষয়টি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। তাছাড়া পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। এখন থেকে নিয়মিত গান করার ইচ্ছা রয়েছে।’

জানা গেছে, তৌহিদ ইথুন ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি তৌহিদ ইথুনের। কিন্তু পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত গান করা কিছুটা থমকে যায়।

প্রসঙ্গত, তৌহিদ ইথুন কর্মস্থলে তোহিদুল ইসলাম নামে পরিচিত। বর্তমানে তিনি কাজ করছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটে, অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।


অন্যান্য সংবাদ