মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

তিশা আমার মেয়ে নয়: কনকচাঁপা

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : August 16, 2022

ছোট ও বড় পর্দায় সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন দেশের নন্দিত গায়িকা কনকচাঁপা। তবে অনেকেই তিশাকে নাকি কনকচাঁপার মেয়ে হিসেবে ভাবেন। কিন্তু তিশা যে তার মেয়ে নন মঙ্গলবার (১৫ আগস্ট) নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে তা জানিয়েছেন কনকচাঁপা নিজেই।

কনকচাঁপা লিখেছেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তাঁর ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে। ছবিটি আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিনরুমে তোলা। আমি মনে মনে ভাবছিলাম তিশার সাথে ছবি তুলি ঠিক সেই মুহুর্তেই তিশা বললো, মা আসো আমরা ছবি তুলি। সারা পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কি ডাকি বলো?

নন্দিত এই গায়িকা বলেন, ‘যাইহোক সত্যি কথা হলো তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সাথে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এজন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে যার নাম ফারিয়া ইসলাম খান…তবে তিশাকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। এবার নিশ্চয়ই আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।’


অন্যান্য সংবাদ