শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তসলিমা নাসরিনকে কাছে পেয়ে আপ্লুত শ্রীলেখা

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র দিল্লিতে রয়েছেন। সেখানেই দেখা মিলেছে তার প্রিয় লেখক তসলিমা নাসরিনের। যিনি বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন। প্রিয় লেখককে সামনে পেয়ে আপ্লুত হয়েছেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র বরাবরই বই পড়তে ভালবাসেন। আরও অনেকের মতোই তসলিমা নাসরিনের লেখা তাঁর ভীষণ প্রিয়। সেই তসলিমার সঙ্গেই হঠাৎ দেখা দিল্লিতে। কী করলেন শ্রীলেখা?

অনলাইনের ফোনে তবু বেরিয়ে এল খুশির ঝলক। শ্রীলেখার কথায়, ‘‘তসলিমার লেখা বরাবরই ভাল লাগে আমার। ওর ‘লজ্জা’ ভীষণ পছন্দের। এত সাহসী কলম! ওর উপস্থিতিও ওর লেখার মতোই উজ্জ্বল!’’

তার মানে দাঁড়ায়, তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটা শ্রীলেখার প্রিয় লেখাগুলোর একটি।টলিউডের ইন্ডাস্ট্রিতে বরাবরই স্পষ্টবক্তা বলে নাম শ্রীলেখার। লোকে বলে, সোজা কথা সোজা করে বলার ‘সাহস’ রাখেন। ঠিক যেমন ‘সাহস’ ভরে চলে তসলিমারও কলম।

ইদানীং দু’জনেই সেই তেজ আর স্পষ্ট কথা উগরে দেন নেটমাধ্যমে। বিতর্কও তাই দু’জনেরই নিত্যসঙ্গী। এমন যাদের মিল, তাদের দেখা হল কোথায়?

প্রান্তিক নারীদের পায়ের তলায় শক্ত জমি জোগানোর কাজ করে দিল্লির এক সংস্থা। তাদেরই অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন তসলিমা ও শ্রীলেখা। ওই সংস্থার সঙ্গে এ বার থেকে কাজ করবেন দু’জনেই। লক্ষ্য, প্রান্তিক ওই মেয়েদের সাহস, মনের জোরে স্বনির্ভর করে তোলা।

অভিনেত্রী জানান, এখন থেকে মাঝেমাঝেই নতুন পাওয়া মেয়েদের কাছে ছুটে যাবেন তিনি। পড়াশোনা, নাচ-গানের পাশাপাশি তাদের অভিনয়ের পাঠ দেওয়ার ভার নিয়েছেন শ্রীলেখা।


অন্যান্য সংবাদ