মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ঢালিউডে মুক্তির তালিকায় ৯ সিনেমা

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

‘পরাণ’ ও ‘হাওয়া’ ঝড় এখনও চলছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘদিন পর এমন ঝড়ো আবহাওয়া দেখা গেছে ঢাকাই সিনেমায়, যা বাংলা সিনেমার ইতিহাসে দীর্ঘদিন পর সুসময়। এই দুই সিনেমা ভালো ব্যবসা করায় আবারও চাঙা হয়ে উঠেছে ঢালিউড।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেছেন, সিনেমা হলে দর্শক ফেরার এই সময়ে ধারাবাহিকভাবে ভালো মানের সিনেমা মুক্তি নিশ্চিত করতে হবে। না হলে ফের আবার মুখ থুবড়ে পড়বে সিনেপাড়া।

এমন পরিস্থিতিতে চলতি আগস্টে নামমাত্র মুক্তি পেয়েছে মাত্র একটি সিনেমা ‘আশীর্বাদ’। তবে আশার কথা, সেপ্টেম্বরে মুক্তি মিছিলে যোগ দিচ্ছে নয়টি সিনেমা, যার কয়েকটি নিয়ে বেশ আশাবাদী দর্শক।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তথ্যমতে, সেপ্টেম্বরে নয়টি সিনেমা মুক্তির আবেদন পেয়েছেন তাঁরা।

২ সেপ্টেম্বর মুক্তির আবেদন করেছে রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’, ৯ সেপ্টেম্বর আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ ও শামীম আহমেদ রনীর ‘লাইভ’, ১৬ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’, ২৩ সেপ্টেম্বর মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ ও দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ এবং ৩০ সেপ্টেম্বর মুক্তির আবেদন করেছে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’।

এ সব সিনেমায় জয়া আহসান, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ইমন, সাইমনের মতো তারকারা অভিনয় করেছেন।

সেপ্টেম্বরে মুক্তির তালিকায় থাকা এই নয় সিনেমার মধ্যে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’ সিনেমাকে ঘিরে।


অন্যান্য সংবাদ