মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

টুইটার কিনছে না ইলন মাস্ক

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন টেসলার প্রধান ইলন মাস্ক। অনেক নাটকীয়তার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ভুয়া/স্পাম অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছিল মাস্ক। কিন্তু মাস্কের এ আবেদনে সাড়া দেয়নি টুইটার কর্তৃপক্ষ। এমন অভিযোগ তুলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার যে ঘোষণা ইলন মাস্ক দিয়েছেন সেখান থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। খবর আল জাজিরা।

শুক্রবার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) একটি ফাইলিংয়ে মাস্কের আইনজীবীরা বলেন, তথ্য প্রদানের ক্ষেত্রে টুইটার ব্যর্থ হয়েছে। যা প্রাথমিকভাবে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কার্যক্ষমতা নির্ধারণ করে।

ওই ফাইলিংয়ে আরও বলা হয়, মাঝেমাঝে টুইটার মাস্কের প্রশ্ন এড়িয়ে যেত, আবার কখনও কখনও তার প্রশ্ন বাতিল বলে মন্তব্য করা হয়েছে।

এদিকে মাস্কের এমন সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার কর্তৃপক্ষ। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে টুইটারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলর শুক্রবার বিকালে এক টুইট বার্তায় জানান, টুইটার বোর্ড নিয়ম অনুযায়ী মাস্কের এমন সিদ্ধান্ত মেনে নিবে। তবে এ বিষয়ে তারা আইনি প্রক্রিয়ায় হাটার ঘোষণা দিয়েছে।

এদিকে চুক্তিপত্র অনুযায়ী টুইটার কেনার সিদ্ধান্ত থেকে মাস্ক বেরিয়ে গেলেও জরিমানা স্বরূপ টুইটারকে এক বিলিয়ন ডলার অর্থ পরিশোধ করতে হবে।

চলতি বছরের এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন ইলন মাস্ক। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্লার্টফর্মটিতে ভুয়া তথ্য ছাড়ানোর অভিযোগ রয়েছে।


অন্যান্য সংবাদ