শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জেহাদি দেশ হয়ে গেছে ভারত : কঙ্গনা

বিনোদন ডেস্ক / ৭৭ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

গুরু নানকের জন্মদিনে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করেছে ভারত সরকার। কৃষকদের কাছে ক্ষমাও চেয়েছেন মোদি।

অবশেষে সাফল্য পেয়েছে কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন। আইন প্রত্যাহারের পরই আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অনুরোধ, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’

প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই এই তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে গেছে ভারতজুড়ে। গত এক বছর ধরে নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক বিক্ষোভ প্রভাবিত করেছে দেশের বৃহত্তম অংশকে। বাদ জাননি সেলেব্রিটিরাও। বিভিন্ন সময়ে আইনের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে তাদের।

শুক্রবার প্রধানমন্ত্রীর ঘোষণার পরও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তারকারা। সেখানে ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা রানাউত।

এই সিদ্ধান্তকে মানতেই পারছেন না কঙ্গনা রানাউত। ‘কন্ট্রোভার্সি কুইন’ ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘দুঃখজনক, লজ্জাজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় বসে থাকা লোকেরাই আইন বানাতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জেহাদি দেশ।’

এরপরই কটাক্ষ করে তিনি লেখেন, ‘তাদের সকলকে অভিনন্দন যারা এটা চেয়েছিলেন।’

 


অন্যান্য সংবাদ