মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জুম অ্যাপ ব্যবহারে সর্তক হতে হবে যে বিষয়ে

রিপোর্টারের নাম : / ৬০ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

সময়ের জনপ্রিয় ইন্টারনেট অ্যাপগুলোর মধ্যে অন্যতম জুম। বিশেষ করে কোভিড সময়ে এক লাফে তা এগিয়েছে অনেক দূর। অতিমারীর সময়ে ওয়ার্ক ফ্রম হোম ও স্কুল-কলেজের অনলাইন ক্লাসের দৌলতে এই অ্যাপটির জনপ্রিয়তা এখন তুমুল। তবে সম্প্রতি এবার সেই অ্যাপটিকেই টার্গেট করছে হ্যাকাররা।

যদি এই অ্যাপটি আপনার ফোন বা কম্পিউটারে থেকে থাকে তাহলে তা ব্যবহার করে হ্যাকাররা ম্যালওয়ার ইনস্টল করে দিতে পারে। বর ব্যাপারে সতর্ক করছেন গুগল প্রজেক্ট জিরোর বিশেষজ্ঞরা।

জানা যাচ্ছে, সম্প্রতি একটি যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে এই অ্যাপে। যার কারণেই ব্যবহারকারীরা বিপদে পড়তে পারেন। অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ কিংবা আইফোন, সব ক্ষেত্রেই এই আশঙ্কা রয়েছে। এই অ্যাপে ম্যালওয়ার ইনস্টল করার ক্ষেত্রে একটি মেসেজ পাঠানো হচ্ছে। যা দেখে মনে হচ্ছে, এটি অ্যাপ সম্পর্কিত কোনও মেসেজ। কিন্তু তাতেই লুকিয়ে রয়েছে হ্যাকিং সংকেত।

এটি জানার পর অনেকের মনে বড় প্রশ্ন, এই বিপদ থেকে বাঁচার উপায় কী? চলুন দেখে নেওয়া যাক এর থেকে বাঁচার উপায়…

এই ঝুঁকি থেকে রক্ষা পেতে অ্যাপের সর্বশেষ আপডেট V5.10.0 ডাউনলোড করে নিতে হবে। সেই সঙ্গে কোনও ধরনের সন্দেহজনক লিঙ্ক দেখলে সাবধান থাকতে হবে। তাহলেই এই বিপদকে এড়ানো সম্ভব হবে। সূত্রঃ সংবাদ প্রতিদিন


অন্যান্য সংবাদ